রবিবার, সেপ্টেম্বর ৬, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি::
৭ জুলাই ২০ ২৪
১০ :৩০ অপরাহ্ণ

কোটা বিরোধী আন্দোলনে উত্তাল শাবিপ্রবি, মহাসড়ক অবরোধের ২য় পর্ব

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬শতাংশ কোটা পুনর্বহালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি শ্বিবিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

রবিবার (৭ জুলাই) বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে সমবেশে মিলিত হয়। পরে শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে সড়ক অবরোধ করে কোটা বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।

এসময় শিক্ষার্থীরা গানে গানে কোটার বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে। কোটা বৈষম্যবিরোধী এই বিক্ষোভ মিছিলে বিভন্ন ধরণের স্লোগানে উত্তাল হয়ে পড়ে শাবিপ্রবি ক্যাম্পাস। 'সাস্টিয়ান সাস্টিয়ান', 'এক হও লড়াই করো'।

'কোটা না মেধা?' 'মেধা মেধা, হাইকোর্টের রায় মানি না মানব না', 'কোটা বাতিল কর, বাতিল কর', 'ছাত্রসমাজ গড়বে দেশ, মেধাভিত্তিক বাংলাদেশ', 'মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই' এমন নানা রকম স্লোগানসহ এই কোটা প্রথা বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা।

স্লোগান শেষে বক্তারা বলেন, ২০১৮ সালে সারা দেশের শিক্ষার্থীরা চাকরিতে অন্যায্য ও অযোক্তিক কোটার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। তার প্রেক্ষিতে ঐ বছরের ৪ অক্টোবর নবম থেকে ১৩তম গ্রেডে কোটা বাতিল করে মেধাভিত্তিক কোটা চালু করেন।

কিন্তু অত্যন্ত হতাশার বিষয় গত ৫ মে মহামান্য হাইকোর্ট সরকারি চাকরিতে কোটা পূণর্বহালের রায় দিয়েছেন। বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। সেই দেশে এই বৈষম্যমূলক কোটা অযৌক্তিক।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ