বিনোদন ডেস্ক::
৫:৪৮ অপরাহ্ণ
চলতি মাসেই মুক্তির পাচ্ছে যেসব সিনেমা
গত বছরটা চলচ্চিত্রের জন্য ছিল উত্থান-পতনের। সিনেমা মুক্তি থেকে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চাই এ সময় হয়েছে বেশি। ৩২টি সিনেমা মুক্তি পেয়েছে গত বছর। শেষে এসে খানিকটা আশা জাগিয়েছে ‘রেহানা মরিয়ম নূর’, ‘মিশন এক্সট্রিম’, ‘মৃধা বনাম মৃধা’, ‘রাত জাগা ফুল’, ‘চিরঞ্জীব মুজিব’, ‘পদ্মাপুরাণ’র মতো ছবিগুলো। যার ফলে নতুন বছর ২০২২ সালে মন্দা সময় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টদের অনেকেই। তারা প্রত্যাশা করছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি বছরে সচল হতে পারে ঢালিউড। প্রত্যাশার কারণও আছে বটে। মুক্তি দেয়ার মতো ভালো কিছু ছবি ইতিমধ্যে প্রস্তুত রয়েছে।
তেমন একাধিক সিনেমা প্রস্তুত আছে মুক্তির জন্য। বছরের প্রথম মাস চলতি জানুয়ারিতে ৬টি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির তথ্য মতে, জানুয়ারি মাসে ৬টি সিনেমা মুক্তির আবেদন পেয়েছেন তারা। সেই তালিকায় ৭ই জানুয়ারি মুক্তির জন্য আবেদন করেছে ‘শান’ সিনেমা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার বিপরীতে আছেন পূজা চেরি। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। অন্তর্জালে সিনেমাটির গান ও ট্রেইলার প্রকাশের পর আলোচনায় আছে সিনেমাটি। এই ছবির মাধ্যমে সিয়াম আহমেদকে নতুন রূপে দেখতে পাবেন দর্শক। সিয়াম এ ছবি নিয়ে বলেন, ‘শান’র মাধ্যমে অভিনয় জীবনে এই প্রথম পুরোপুরি অ্যাকশন ঘরানার চলচ্চিত্রে অভিনয় করেছি। কতটা পরিশ্রম করে ছবিটি করেছি এটি দেখলেই তা বুঝতে পারবেন। ভালো লাগছে নতুন বছরটা দারুণ একটা ছবির মাধ্যমে শুরু হচ্ছে। এদিকে ১৪ই জানুয়ারি ‘ছিটমহল’ এবং ২১শে জানুয়ারি মুক্তির জন্য আবেদন করেছে ‘তোর মাঝে আমার প্রেম’ এবং ‘অবাস্তব ভালোবাসা’ শিরোনামের দুটি সিনেমা। তবে এদিন মুক্তির জন্য প্রস্তুত মোশাররফ করিম, পরীমনি ও জিয়াউল রোশান অভিনীত ‘মুখোশ’ সিনেমা। সিনেমাটির পরিচালক ইফতেখার শুভ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আমরা দ্রুতই সেন্সর ছাড়পত্র পেয়ে মুক্তির আবেদন করবো। ওইদিন যেকোনো একটি সিনেমার মুক্তির তারিখ পেছাবে। এদিকে মাসের শেষ শুক্রবার ২৮শে জানুয়ারি মুক্তির জন্য আবেদন করেছে রাফিয়াথ রশিদ মিথিলা অভিনীত ঢালিউডের প্রথম সিনেমা ‘অমানুষ’ এবং ‘জাল ছেঁড়ার সময়’। অনন্য মামুনের পরিচালনায় মিথিলা ছাড়াও ‘অমানুষ’ সিনেমাটিতে অভিনয় করেছেন নিরব, নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ প্রমুখ। পরিচালক অনন্য মামুন বলেন, ‘অমানুষ’ আমার পরিচালিত ১৬তম সিনেমা। সিনেমার গল্প, অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। নতুন অনেক কিছুর সঙ্গে পরিচিত হবে আমাদের দর্শকরা। এই সিনেমার প্রতিটি চরিত্র মুগ্ধ করবে আশা করছি। সবমিলিয়ে নতুন বছরে দর্শক মুক্তি পেতে যাওয়া সিনেমাগুলোতে নতুনত্ব খুঁজে পাবেন। হলে গিয়ে দর্শক হতাশ হবেন না বলেই মনে করছেন সংশ্লিষ্ট ছবির পরিচালক, প্রযোজক ও শিল্পীরা।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
কমলগঞ্জে ভূমি সংক্রান্ত বি'রো'ধে মা'ম'লা ও মি'থ্যা তথ্যের…
কমলগঞ্জে রাতে নি'খোঁ'জ দুপুরে ধলাই নদীতে ভেসে উঠলো…
দুই দিনের সফরে সোমবার সিলেট আসছেন বিডিআরসিএস’র চেয়ারম্যান…
কোম্পানীগঞ্জে কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় জিরাসহ আ'ট'ক-১
সিলেটের উন্নয়ন হবে পরিকল্পিত ও বিশ্বমানের: সিউক চেয়ারম্যান
কমলগঞ্জে সস্তা দামে ভিটা বিক্রি করতে রাজি না…
জগন্নাথপুরে রাণীগঞ্জ কলেজে শিক্ষকদের মা'রামা'রি, এলাকায় উত্তে'জনা!
এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখার উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন
গোলাপগঞ্জে মা'দক ব্যবসায়ী কর্তৃক ছু'রিকা'ঘাত, গ্রেফ'তার ৩
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ…
সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে-প্রবাসীকল্যাণ মন্ত্রী
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ