৭:২১ অপরাহ্ণ
লন্ডনে বিএনপি অঙ্গ সংগঠনের ৮ নেতার বিরুদ্ধে সিলেটে ছাত্রলীগের শাস্তির দাবীতে পোস্টারিং
আগস্ট ৬, ২০১৯ইং: লন্ডনে বসবাসরত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের ৮ নেতাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। এরা সবাই বাংলাদেশসহ সিলেটের বাসিন্দা।
সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ এই প্রচারণা চালাচ্ছে। প্রচারণা এই সকল নেতাদের ছবি দিয়ে নগরীতে পোস্টারিং করা হচ্ছে। পোস্টারে অভিযোগ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরের সময় এ সকল সাবেক ছাত্রদল নেতা প্রধানমন্ত্রীর সম্মানহানিকর কার্যক্রম চালায়।
অভিযুক্ত নেতারা হলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ মালেক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, যুক্তরাজ্য বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক টিপু আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা শরীফ উদ্দিন, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী, লন্ডন সিটি যুবদল নেতা তাজউদ্দিন আহমদ আকমল, মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও লন্ডন সিটি যুবদল নেতা জামাল আহমদ রবি, লন্ডন সিটি যুবদল নেতা শাহনুর আহমদ।