শুক্রবার, মে ১, ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি::
১৩ জুন ২০ ২১
১০ :৪৬ অপরাহ্ণ

বিশ্বনাথ আ’লীগের পৌর কমিটি গঠনের লক্ষে ৭ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন

সিলেটের বিশ্বনাথ পৌর আওয়ামীলীগের কমিটি গঠনের লক্ষে ৭ সদস্যের অপর একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিরবার রাত ১০ টার দিকে উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভার এ প্রস্তুতি কমিটি করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ পংকি খানকে আহবায়ক ও সাধারণ সম্পাদক ফারুক আহমদ’কে সদস্য সচিব করা হয়েছে।

বাকি ৫সদস্যরা হচ্ছেন, আওয়ামীলীগ নেতা সমছু মিয়া, আমির আলী চেয়ারম্যান, মকদ্দুছ আলী, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সাইদুল ইসলাম সাইদ। উপজেলা আ’লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী, জেলা আ’লীগের সহ-সভাপতি শাহ ফরিদ আহমদ, শাহ মোশাহিদ আলী, জেলা আ’লীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য ও উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা আ’লীগের সহ-সভাপতি জবেদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান, মকদ্দুছ আলী ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ সভাপতি আসাদুজ্জামান আসাদ, সেলিম আহমদ, যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, আবুল কালাম জুয়েল, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, প্রচার সম্পাদক নিকিল পাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, মহিলা সদস্য নেহারুন নেছা, আ’লীগ নেতা তাজ উদ্দিন, মকদ্দুছ আলী আব্দুল জলিল জালাল ও মিজানুর রহমান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ