সোমবার, মে ৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৭ ডিসেম্বর ২০ ২২
৯:০ ০ অপরাহ্ণ

সন্ত্রাস, জুলুম ও নৈরাজ্য সৃষ্টি করে আওয়ামী লীগ ক্ষমতার মসনদ রক্ষা করতে চায় -আব্দুল কাইয়ুম জালালী পংকী
২৫নং ওয়ার্ড বিএনপি'র কাউন্সিল অনুষ্ঠিত

সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, সন্ত্রাস, জুলুম ও নৈরাজ্য করে আওয়ামীলীগ ক্ষমতার মসনদ রক্ষা করতে চায়, কারন অবৈধ সরকারের সরকারের সাথে জনগনের কোনো সম্পর্ক নেই, তাই তারা জনগণকে ভয় পায়। সারা দেশে বিএনপি দলীয় নেতাকর্মীদের গুম, খুন, হামলা, মামলা দিয়ে নির্যাতনের চরম মাত্রায় অবস্থান করছে এই অবৈধ সরকার।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাকর্মীদের গ্রেফতার ও কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও লুঠপাট করা হয়েছে। এই সব জেল,জুলুমের মাধ্যমে বিএনপিকে ভয় দেখিয়ে আন্দোলন থেকে সরানো যাবে না। বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের সাথে এমন আচরণ আর হয়নি।

ইনশাল্লাহ সকল অপচেষ্টা রুখে দিয়ে বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। তিনি সিলেট মহানগর বিএনপির ২৫নং ওয়ার্ড শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন। শনিবার (১৭ই ডিসেম্বর) বিকাল তিনটার সময় নগরীর দক্ষিণ সুরমা'র আল সামছি সেন্টারে এই কাউন্সিল সম্পন্ন করা হয়। ২৫নং ওয়ার্ড বিএনপির আহবায়ক রেজাউল ইসলাম রুজন এর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা কামাল হাসান জুয়েল ও মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক এর যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

এ সময় তিনি বলেন, স্বাধীনতার ৫১বছর পরেও আমরা ফ্যাসিবাদের কবলে রয়েছি। দেশে মৌলিক অধিকার ও গণতন্ত্র ভুলণ্ঠিত। মানুষের অধিকারের কথা বলতে গিয়ে এদেশের গণমানুষের নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারারুদ্ধ। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ হাজার হাজার নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমাদের ৬০০ নেতাকর্মীদের গুম করে রাখা হয়েছে, শত শত দলীয় নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষের নামে মামলা দেওয়া হয়েছে। আর এই অবস্থা চলতে দেওয়া যায় না, জাতি এই অবস্থা থেকে আজ মুক্তি চায়।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, এমদাদ হোসেন চৌধুরী, মহানগর মহিলা দলের সভাপতি ও কাউন্সিলর এড.রোকসানা বেগম শাহনাজ, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আফজল হোসেন ও আবুল কালাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইকবাল কামাল, বাচ্চু মিয়া, মোঃ দিলোযার হোসেন রানা, সোলেমান হোসেন সুমন, সিপু আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক আহবায়ক কমিটির সদস্য সদস্য সায়াদ হোসেন সুজন, ২৫নং ওয়ার্ড যুবদলের যুবদলের আহবায়ক মেহরাজ হোসেন রাজু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মারুফ আহমদ। কাউন্সিলে ২৫নং ওয়ার্ডের সকল পাড়া কমিটির সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে মোঃ বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক মোঃ সোলেমান হোসেন সুমন ও সাংগঠনিক সম্পাদক পদে শিপু আহমদ নির্বাচিত হন। কাউন্সিলে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এড.রোকসানা বেগম শাহনাজ, আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম, ওয়ার্ড বিএনপির আহবায়ক রেজাউল ইসলাম রুজন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ