২:১৩ পূর্বাহ্ণ
পূর্বপৈলনপুরে আওয়ামী লীগের তৃণমূলের ভোটে বিজয়ী হলেন শিহাব: কৃতজ্ঞতা প্রকাশ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী বাছাই অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকের প্রত্যক্ষ ১২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন পূর্বপৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন।
বিজয় লাভের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় শিহাব উদ্দিন বলেন, তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন, তাই আমার এই বিজয় মানে তৃণমূলের বিজয়। তারা অনেক ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে ভোট দেয়ায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
আমার বিশ্বাস, আমাকে আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করলে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অবহেলিত পূর্বপৈলনপুর ইউনিয়নে নৌকার বিজয় সু-নিশ্চিত করে উপহার প্রদান করবো। মো. শিহাব উদ্দিন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সকল নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।