বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
১১ নভেম্বর ২০ ২৩
৬:০ ৩ অপরাহ্ণ

তিতাসের আফিয়া কামাল কিন্ডার গার্টেনে অভিভাবক সমাবেশ

কুমিল্লার তিতাসের আফিয়া কামাল কিন্ডার গার্টেনে অভিভাবক সমাবেশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কোরআন তেলওয়াত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।"মানসম্মত শিক্ষাই আমাদের লক্ষ্য" অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা মনোরম পরিবেশে ও আধুনিক পদ্ধতিতে পরিচালিত এই স্লোগানে  শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার বন্দরামপুর আফিয়া কামাল কিন্ডার গার্টেনে এই অভিভাবক সমাবেশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলার বন্দরামপুর আওলাদ পরিষদের আয়োজিত অভিভাবক সমাবেশে শিক্ষার গুনগত মানোন্নয়নে স্বাগত বক্তব্য রাখেন আফিয়া কামাল কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সৈয়দ হেলাল শাহ।

কুমিল্লা উত্তর জেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও প্রতিষ্ঠানের উপদেষ্টা মো.রাজা মিয়া সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক আবদুল কাদের।বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা মো.জাহাঙ্গীর আলম,আবদুল হালিম মেম্বারসহ শিক্ষক- শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ