মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২ জুন ২০ ২১
৩:৫৯ পূর্বাহ্ণ

আইডিয়াল ভিলেজ ফোরামের সহ সভাপতি লিতু খানের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল
আইডিয়াল ভিলেজ ফোরামের সহ সভাপতি ও আইডিয়াল ভিলেজ ইয়্যুথ সোসাইটি সিলেটের সিনিয়র সদস্য লিতু খানের আশু রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১জুন) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদে প্রাঙ্গনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মিয়ার বাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান, সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালিক, আইডিয়া ভিলেজ ইয়্যুথ সোসাইটি সিলেটের উপদেষ্টা সমাজসেবক গোলাম রব্বানী, সংগঠনের সভাপতি যুব সংগঠক মুজাক্কির হোসাইন, সাধারণ সম্পাদক যুব সংগঠক আলী আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি মজুমদার রনি, সাংগঠনিক সম্পাদক মো. দেলওয়ার হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক কাজী জাহিদুল ইসলাম সাদি, আইডিয়াল ভিলেজ ফোরামের সাংগঠনিক সম্পাদক মোল্লা মো. সুলতান, লিতু খানের সহোদর রফি খান, সংগঠনের সদস্য সৈয়দ এস এ মিঠু প্রমুখ। দোয়া মাহফিলে লিতু খানের সুস্থ্যতা ও দেশ এবং জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান। বিজ্ঞপ্তি
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ