রবিবার, মে ৩, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
২১ নভেম্বর ২০ ২২
১২:২২ পূর্বাহ্ণ

ইসলামপুর পশ্চিম ইউনিয়ন ২ নং ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগকে সুসংগঠিত করতে কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সম্মেলন ও কমিটি গঠন করা হয়।

রবিবার (২০ নভেম্বর) বিকেলে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২য় অধিবেশনে সর্বসম্মতিক্রমে আহাদ মিয়াকে সভাপতি সালমান আহমদকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের আংশিক কমিটির তালিকা ঘোষণা করা হয়।

কমিটির অন্যন্যরা হলেন সহ সভাপতি হিসাবে মনোনীত হলেন সহ-সভাপতি বিলাল মিয়া, সহসাধারণ সম্পাদক আঃ মন্নান কালা, সাংগঠনিক সম্পাদক মির্জা মুরাদ।

এর আগে ১ম অধিবেশন সভায় ইসলামপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ মদরিছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ও রাসেল আহমদ, সদস্য জামাল আহমদ জামাল, জাফর দেওয়ান, ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হোসাইন আহমদ, জাফর আহমদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিকরুল ইসলাম তুহিন বক্স ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ