বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ডেস্ক নিউজ ::
৮ ফেব্রুয়ারী ২০ ২১
২:৩৯ পূর্বাহ্ণ

ফটো জার্নালিস্ট এসোসিশেনের নতুন কমিটিকে খন্দকার মুক্তাদিরের অভিনন্দন

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নব গঠিত কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি ও কোষাধ্যক্ষ শাহিন আহমদ সহ কমিটির সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (৭ ফেব্রুয়ারি) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ফটো সাংবাদিকরা সব সময় দেশের সংকটময় সময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। দেশে বৈশ্বিক মহামারিতেও ফটো সাংবাদিকরা ঘরে বসে নেই। তারা নিজেদের পরিবারের মায়া ত্যাগ করে দেশের মানুষের কথা সকলের মাঝে তুলে ধরতে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, সিলেটের ফটো সাংবাদিকরাও আন্তরিকতার সহিত নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বিগত কমিটিও বৈশি^ক মহামারির সময়ে নিরলসভাবে কাজ করেছেন। আশা করি নব গঠিত কমিটিও এ ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। তিনি নব গঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি তাদের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ