বিজ্ঞপ্তি::
১০ :৪২ অপরাহ্ণ
শ্রমিক নেতা ইদ্রিসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রিক্সা শ্রমিকদের মিছিল
শ্রমিক নেতা ইদ্রিস আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেট নগরীতে শাহপরান থানা রিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে মিছিলটি নগরীর উপশহর পয়েন্ট থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
শাহপরান থানা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আখতার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র ভট্টাচার্য্য এর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিকনেতা আবুল কাশেম, আলমগীর হোসেন সালমান, শহীদ বকস, সংগ্রাম মিয়া, ইশতাক মিয়া, আবুল কালাম, আব্দুস সালাম, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান হৃদয় প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা শাহপরান থানা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদ্রিস আলীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শ্রমিকরা সব সময় শান্তি প্রিয়। শান্তিপ্রিয় শ্রমিকদের অশান্ত করতে উদ্দেশ্যে মূলক ভাবে সন্ত্রাসীরা হামলা করেছে। অনতিবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান।
বক্তারা বলেন, হামলার পর শাহপরান থানায় শিবগঞ্জ সাদারপাড়া মহল্লার রুহেল মিয়া ও রাহেল মিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়েরের পরও পুলিশ তাদের এখন পর্যন্ত গ্রেফতার করেনি। এটা দুঃখজনক। হামলাকারীদের গ্রেফতার করা না হলে শ্রমিক নেতৃবৃন্দ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
বাণিজ্য মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট ১৪নং…
আল্লামা মামুনুল হকের ১১ অক্টোবর রেজিষ্টারী মাঠে নাগরিক…
ছোটমণি নিবাসের শিশুদের মধ্যে লায়ন্স ক্লাব অব সিলেট…
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ফুলেল শুভেচ্ছা জানাল সিলেট…
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতি'বাদে…
সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের জরুরী সভা অনুষ্ঠিত: বুধবার…
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা ১৫ সদস্য…
সিলেটে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সেমিনার অনুষ্ঠিত
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে সিলেট…
কুলাউড়ায় প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নিবার্চিত হলেন…
শাল্লায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২ আ'সামী গ্রেফ'তার
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ