মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১০ আগস্ট ২০ ২১
২:০ ৯ পূর্বাহ্ণ

আদিবাসী দিবসে ওঁরাও জনগোষ্ঠির জন্য বাপা'র খাদ্য সহায়তা

আজ ৯ আগষ্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখা নগরীর বালুচর এলাকার ওঁরাও জনগোষ্ঠির ১৩টি পরিবা্রকে খাদ্য সামগ্রী উপহার প্রদান করেছে।

বাপা সিলেট শাখার সাধারন সম্পাদক আব্দুল করিম কিম বিকাল পাঁচটায় ওঁরাও বসতিতে নানা প্রতিকুলতার মধ্যে টিকে থাকা ১৩টি ওঁরাও পরিবারদের কাছে এই খাদ্যসামগ্রী উপহার হিসাবে হস্তান্তর করেন। খাদ্য হস্তান্তরকালে তিনি বলেন, আদিবাসী এই ক্ষুদ্র নৃগোষ্ঠি প্রভাবশালী ভূমিখেকোদের কারনে আজ সর্বস্বান্ত।

সমাজের মূল জনগোষ্ঠী তাদের ব্যাপারে উদাসিন। আজ বিশ্ব আদিবাসী দিবসে সমাজের বিবেকবান মানুষদের পক্ষ থেকে বাপা এই সামান্য খাদ্য সহায়তা নিয়ে এসেছে সহমর্মিতা প্রদর্শনের জন্য। খাদ্য সহায়তা গ্রহনকালে ওঁড়াওদের পক্ষ থেকে শিপা ওঁরাও বলেন, এই দুঃসময়ে আমাদের কথা মনে করায় বাপা'র প্রতি কৃতজ্ঞতা।

বাপা সহ সিলেটের নাগরিক সমাজের অনেকেই আমাদের ভূমির লড়াইয়ে পাশে থেকেছেন। আমাদের ভূমির অধিকার প্রতিষ্ঠায় বিবেকবানদের আরো বেশী সক্রিয় সহযোগীতা প্রয়োজন। খাদ্য সহায়তা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবি সুদীপ্ত অর্জুন, কিবরিয়া চৌধুরী সুমন, আদিবাসী নেতা মিলন ওঁরাও প্রমুখ। উল্লেখ্য ১৩টি পরিবারের প্রায় অর্ধশত মানুষের জন্য খাদ্য সহায়তা সামগ্রীতে চাল, ডাল, তেল, চিনি ও আলু প্রদান করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ