শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৫ ডিসেম্বর ২০ ২০
১১:৩৪ অপরাহ্ণ

কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে ইভিএমে নয় ব্যালেটে ভোট গ্রহণ হবে

আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ:: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে তফসিল ঘোষনার আগে ইভিএম ভোট গ্রহনের গুঞ্জন শুরু হলে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলরদের মধ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। অনেকেই ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে চিন্তা পড়েছিলেন। কিন্তু বুধবার দ্বিতীয় দফায় ৬১টি পৌরসভার তফসিল ঘোষনা করেছে নির্বাচনন কমিশন। এর মধ্য ৩১টি পৌরসভায় ইভিএম বাদ দিয়ে ব্যালেট পেপারে ভোট নেয়া হবে। তার মধ্য একটি হলো কমলগঞ্জ পৌরসভা। ইভিএমের পরির্বতে ব্যালেটে ভোট গ্রহণের খবরে প্রার্থীরা খুশি বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আগামী ১৬ জানুয়ারী কমলগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্টিত হবে। ১৫ হাজার ২শত ৩ জন।
কমলগঞ্জ পৌরসভায় সম্ভাব্য মেয়র ও কাউন্সিলররা ভোটারদের মন জয়ে মাঠে প্রচারনা চালাচ্ছেন। প্রথম দফায় ২৫টি পৌরসভার নির্বাচন ইভিএমে ভোট গ্রহনের সিদ্ধান্তেরর খবরে কমলগঞ্জ পৌরসভায় ইভিএম হবে এমন গুঞ্জন শুরু হলে প্রার্থীরা নানা বিচার বিশেষণ শুরু করেন। কারন ইভিএম হলে কিভাবে ভোটাররা ভোট দিবে বা কি সমস্যা সৃষ্টি হতে পারে তা নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দিক বিবেচনা করা শুরু হয়। কিন্তু বুধবারের ঘোষিত তফসিলে কমলগঞ্জ পৌরসভা ব্যালেটে হবে এমন ঘোষনায় সম্ভাব্য প্রার্থীরা ইভিএম নিয়ে আর চিন্তা করছেন না, তারা খুশি। 
কমলগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ও মেয়র পদে প্রার্থী মোঃ জুয়েল আহমেদ প্রতিক্রিয়ায় বলেন, ইভিএম আর ব্যালেট যে প্রতিক্রিয়াই হোক ভোটাররা তাদের ভোট দিবেন। তবে ব্যালেটে হওয়ার কারনে বয়স্ক ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কোন সমস্যার সম্মুখিন হবেন না।।
আরেক মেয়র প্রার্থী আনোয়ার হোসেন বলেন, আমরাতো ইভিএম দেখলাম না, তাহলে সুবিধা অসুবিধা কি বুঝবো, তবে ব্যালেট পেপারে সবাই ভোট দিয়ে অভ্যস্ত। তাই ব্যালেটে ভোট হওয়ায় আমরা খুশি।
৬নং ওয়ার্ড কাউন্সিলর (বর্তমান) গোলাম মুগ্নি মুহিত বলেন, ইভিএমের ভোট গ্রহনের কথা প্রথমে শুনে চিন্তা পড়ে গিয়েছিলাম। কারন ইতিপূর্বে ইভিএমে ভোট দেয়ার কোন অভিজ্ঞতা নেই। তারা কিভাবে ভোট দিবে। তবে এখন অতিরিক্ত চিন্তা নেই। আরেক সম্ভাব্য ২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোশাহিদ আলী বলেন, ব্যালেটে ভোট হওযায় ভোটারদের সুবিধা হয়েছে।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ