মঙ্গলবার, মার্চ ৩১, ২০ ২৬
স্টাফ রিপোর্ট::
৩০ মার্চ ২০ ২৬
৭:৪৮ অপরাহ্ণ

সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে শাবি প্রেসক্লাবের নয়া কমিটির সৌজন্য সাক্ষাৎ

সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে শাবি প্রেসক্লাবের নয়া কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার বিকেলে সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির কক্ষে এ সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে ক্লাবের সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিবুর রহমান ও কার্যনির্বাহী সদস্য আনাস হাবিব কলিন্স উপস্থিত ছিলেন।

শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-ক্লাবের নতুন সভাপতি নোমান ফয়সাল, সহ-সভাপতি সৈকত মাহাবুব, সাধারণ সম্পাদক নুর আলম, যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র, কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ, কার্যকরী সদস্য ইকবাল হোসাইন, নাদির আহমেদ প্রমুখ। এ সময় শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, সিলেটের সাংবাদিকদের অভিভাবক সংগঠন হচ্ছে সিলেট প্রেসক্লাব।

অতীতে শাবি প্রেসক্লাবের যে কোনো সংকটে সিলেট প্রেসক্লাব ছায়ার মতো পাশে থেকেছে। আগামীতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন। সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, শাবি প্রেসক্লাবের সাথে সিলেট প্রেসক্লাবের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক অনেক পুরনো। দিনে দিনে এ সম্পর্ক আরো সুদৃঢ় হচ্ছে। নেতৃবৃন্দ ক্যাম্পাস সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রাখার ওপর জোর দেন।

তারা নবনির্বাচিত কমিটিকে সিলেট প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানান এবং শাবি প্রেসক্লাবের সাথে একাত্ম হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দ সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ ও ক্লাব সদস্য এ কে কাওসার প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ