বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২৭ মার্চ ২০ ২১
৬:২০ অপরাহ্ণ

শহীদদের স্মরণে শহীদ মুক্তিযোদ্ধা হাবিলদার ওয়াতির আলী স্মৃতি পরিষদ'র দোয়া

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে ও শহীদ মুক্তিযোদ্ধা হাবিলদার ওয়াতির আলী রুহের মাহফিরাত কামনা করে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের (শুঁড়িগাও মোহাম্মদপুরস্থ) শহীদ মুক্তিযোদ্ধা হাবিলদার ওয়াতির আলী স্মৃতি পরিষদ ও পাঠাগার এর উদ্যোগে (২৬) মার্চ শুক্রবার বিকালে কাযার্লয়ে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শহীদ মুক্তিযোদ্ধা হাবিলদার ওয়াতির আলী স্মৃতি পরিষদ ও পাঠাগার সভাপতি মোঃ উছমান আলীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কাওছার আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব সিলেটের দপ্তর ও পাঠাগার সম্পাদক শরীফ আহমদ, শহীদ মুক্তিযোদ্ধা হাবিলদার ওয়াতির আলী স্মৃতি পরিষদ ও পাঠাগারের উপদেষ্টা মো: মো:মনোয়ার আলী,সোনাফর আলী, দিলওয়ার আলী, পাঠাগারের সাধারণ সম্পাদক মো: আব্দুল বারী, শহীদ মুক্তিযোদ্ধা হাবিলদার ওয়াতির আলী স্মৃতি পরিষদ ও পাঠাগারের , সহ-সাংগঠনিক সম্পাদক নাছিমউর রিয়াজ,প্রচার সম্পাদক সায়মন মিয়া,অর্থ সম্পাদক ছালেহ আহমদ, সহ-অর্থ সম্পাদক এমরান মিয়া, দপ্তর সম্পাদক মাহি আহমদ,সহদপ্তর সম্পাদক তাহের আহমদ,শিক্ষা বিষয়ক সম্পাদক মেহেদি হাসান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইফতেকার হোসেন সুজন, ধর্ম বিষয়ক সম্পাদক আলী আহমদ,সহসমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন প্রমূখ।

দোয়া পরিচালনায় করেন শুড়িগাও মোহাম্মদপুর জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মোবারক হুসাইন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ