বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৬ সেপ্টেম্বর ২০ ২৫
৭:০ ৬ অপরাহ্ণ

ভিশন সেন্টার স্থাপনের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষ সহজে চক্ষু চিকিৎসা নিতে পারবেন: ডাঃ মো: আনিসুর রহমান
ইনক্লুসিভ আই হসপিটাল জৈন্তাপুর ভিশন সেন্টারের উ'দ্বো'ধন

সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মো: আনিসুর রহমান বলেছেন, বাংলাদেশে চক্ষু চিকিৎসা ব্যবস্থায় আমরা প্রায় এখন আন্তর্জাতিক মানের পর্যায়ে রয়েছি। কারণ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবার এই শাখায় আমরা অনেকটাই উন্নতি করেছি। আমরা খুব গর্ব করে বলতে পারি, সিঙ্গাপুর বা লন্ডনে যে অপারেশন হয় সেটা আমরা এখন দেশেই করতে পারি। চক্ষু চিকিৎসায় আমাদের যন্ত্রপাতি সর্বোচ্চ প্রযুক্তির।

আমরা যে মাইক্রোস্কোপ ও লেন্স ব্যবহার করি, তা-ও আন্তর্জাতিক মানের। অর্থাৎ সক্ষমতার দিক থেকে আমি বলব, আমরা আন্তর্জাতিক মানের সেবা দিচ্ছি। আর সবাই মিলেই এটা আমরা করতে পেরেছি।

তিনি মঙ্গলবার ( ১৬ সেপ্টেম্বর) সকালে সিলেটের গোটাটিকরে অবস্থিত ইনক্লুসিভ আই হসপিটাল কনফারেন্স হলে জৈন্তাপুর ভিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি ইনক্লুসিভ আই হসপিটালের চিকিৎসা সেবার প্রশংসা করে বলেন, এখন পর্যন্ত ১ লাখের উপরে ফ্রি চক্ষু অপারেশন করেছে এই হাসপাতাল। সিলেটে এত ভাল মানের একটি চক্ষু হাসপাতাল রয়েছে যেটি প্রত্যন্ত এলাকার মানুষ এখনো জানেননা।

তাই সচেতন মহলকে দায়িত্ব নিয়ে বিষয়টি সাধারণ মানুষের নিকট পৌছে দিতে হবে। তিনি বলেন, ভিশন সেন্টার স্থাপনের মাধ্যমে জৈন্তাপুরসহ আশপাশের এলাকার মানুষ সহজে চক্ষু চিকিৎসা ও পরামর্শ নিতে পারবেন। বিশেষত নি¤œ আয়ের জনগোষ্ঠী এ উদ্যোগ থেকে ব্যাপকভাবে উপকৃত হবেন।

তিনি চক্ষু স্বাস্থ্যসেবার উন্নয়নে অরবিস, আমুন্ড ফাউন্ডেশন এবং স্থানীয় অংশীদারদের এই উদ্যোগকে যুগোপযোগী ও মানবিক বলে উল্লেখ করেন। আইএপিবি এর কান্ট্রি চেয়ার প্রফেসর ডাঃ এ এইচ এম এনায়েত হোসেনরে সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডাঃ মো: নাসির উদ্দিন, অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডাঃ মুনীর আহমেদ, মোদাব্বির আলম ও আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক।

আমিনুল ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন “নয়ন” এর চেয়ারম্যান সাব্বির আহমদ। উল্লেখ্য চক্ষু চিকিৎসা সেবাকে তৃণমূল পর্যায়ে আরও সহজলভ্য করতে সিলেটে জৈন্তাপুর ভিশন সেন্টারের উদ্বোধন হয়েছে। “ফিউচার ভিশন সেন্টার, বাংলাদেশ” প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এ ভিশন সেন্টারটি আমুন্ড ফাউন্ডেশনের অর্থায়নে এবং আন্তর্জাতিক সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল ও অন্যান্য অংশীদারদের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ