৮:১২ অপরাহ্ণ
বিশিষ্টজনের সম্মানে কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিশিষ্টজনের সম্মানে মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে এ ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. ফয়জুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলহাজ্ব জয়নাল আবেদিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মাসুক আহমদ।
কোম্পানীগঞ্জ উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহাব উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি হাফিজ মাসুম আহমদ, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ নোমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নরুল মুত্তাকিন বাদশা, সাবেক যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু তুরাব, যুব বিভাগের সিনিয়র সহ সভাপতি সাজ্জাদুর রহমান চেয়ারম্যান, শিল্প ও বানিজ্য বিভাগের সভাপতি নজরুল ইসলাম, এনসিপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ইমরান হোসাইন, সদস্য সচিব সালমান আহমদ, উপজেলা যুব বিভাগের সহ সভাপতি কুতুব উদ্দিন, ৮ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হেকিম প্রমুখ।