৫:৪২ অপরাহ্ণ
গোলাপগঞ্জে বাঘা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলার ১নং বাঘা ইউনিয়নে বিএনপি দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০মিনিটের সময় বাঘা আহমদ কমিউনিটি সেন্টারে বাঘা ইউনিয়ন বিএনপির আহবায়ক নজরুল ইসলাম কলিমের সভাপতিত্বে আহবায়ক কমিটির সদস্য হাজী আব্দুল কাদির সেলিম এর সঞ্চলনায় কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ম সদস্য আবুল কাহের চৌধুরী শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা বিএনপি নেতা কামরুল হাসান শাহিন, ছালেহ আহমেদ গেদা, সুলেমান আহমদ মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মামুনুর রশীদ মামুন, আমিন উদ্দিন, আহাদুর রহমান কামরুল,সাবেক উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এসএ রিপন, বাঘা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য শায়েল আহমদ, বিএনপি নেতা সেনাম আহমদ প্রমুখ।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন, মাহবুবুর রহমান ফয়ছল, হাজী আব্দুল জলিল সেলিম, এম এম আশরাফ বাদল, সৈয়দ নুরুল ইসলাম বাচ্চু, চেরাগ উদ্দিন, সাবেল আহমদ, রুমেল আহমদ, জাহাঙ্গীর আহমদ, সুলেমান আহমদ, বশর মিয়া। বাঘা ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল গফুর।