৫:০ ১ অপরাহ্ণ
শেখ রাসেলের জন্মদিন পালন করেছে সিলেট মুক্তিযোদ্ধা যুব কমান্ড
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে কেক কেটে পালন করা হয়েছে। ১৮ অক্টোবর রবিবার বিকাল ৪টায় সময় জিন্দবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যলয়ে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সর্বশেষ নির্বাচিত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শ্রী সুব্রত চক্রবর্তী জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ইউনিট কমান্ডের সর্বশেষ নির্বাচিত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আতিক আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদন্য ও যুবলীগ নেতা মরোজ কপালি মিন্টু, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: আলাউদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আলীনুর রহমান নয়ন, জেলা সন্তান কমান্ডের প্রতিনিধি নুর আহমদ কামাল, মহানগর সন্তান কমান্ডের নেতা ছাইফুল ইসলাম, সুজন মিয়া, সুহেল মিয়া।
অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট মহানগর শাখার আহবায়ক মো: মানিক মিয়া, যুগ্ম আহবায়ক সামাদুর রহমান, মো: আজিজুর রহমান খান মামুন, মাহবুবুল আরফিন সিকদার জয়, রুহুল ইসলাম চৌধুরী রাজন, সৈয়দ নাঈম আজাদ টিপু, সাফীর আলম, সদস্য সচিব সালা উদ্দিন, সদস্য সুমন আহমদ, শাহানুর আহমদ, ডা: দুলাল বিশারদ, জিগাদি রহমান, লামিম আহমদ, আমিনুর রহমান মঙ্গল, শাহাজান চৌধুরী, আফজল তালুকদার, সোসাইন আল মাহবুব, মো: আশরাফুল ইসলাম, মো: গোলাপ মিয়া, মো: সুলতান ও মো: রেদুয়ান খান প্রমুখ।