১১:০ ৯ অপরাহ্ণ
জগন্নাথপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
সুনামগঞ্জের জগন্নাথপুরে মনের মতো করে বিক্ষোভ মিছিল করতে পেরে বিএনপি নেতারা তৃপ্তির ডেকুর তুলেছেন। ২৫ আগস্ট বৃহস্পতিবার বিকেলে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পয়েন্টে সড়কের মধ্যস্থানে প্রতিবাদ সভায় মিলিত হয়।
এ সময় চারদিকে সৃষ্ট যানজট নিরসন করেন থানা পুলিশ। জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টার এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, রেজাউল হক, অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, আওলাদ হোসেন, আমিনুর রশিদ, বাকি বিল্লাহ, সিরাজুল ইসলাম পলাশ, রমজানুল করিম পাপন, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, সৈয়দ মোছাব্বির আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু, আবদুস সোবহান সহ সুনামগঞ্জ জেলা ও জগন্নাথপুর উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং জগন্নাথপুর উপজেলা যুবদেলর আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, শামীম আহমদ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় মিছিলে মনের মতো করে সরকার বিরোধী স্লোগান দিতে পেরে ও প্রতিবাদ সভায় সরকার বিরোধী বক্তব্য রাখতে পেরে এবং অন্য দিনের মিছিলের তুলনায় এ মিছিলে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি তুলনায়মূলক বেশি হওয়ায় বিক্ষোভ শেষে তৃপ্তির ডেকুর তুলেন বিএনপি নেতারা। যা তাদের মতে সফল ও স্বার্থক হয়েছে।