সোমবার, আগস্ট ২৪, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৩ জুন ২০ ২০
৫:৩৩ অপরাহ্ণ

৭দিনে ৪০ হাজার বার ভারতীয় সাইবার-স্পেসে হামলার চেষ্টা

পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকে গত এক সপ্তাহে কমপক্ষে ৪০ হাজার ৩০০ বার ভারতীয় সাইবার স্পেসে হামলা চালানোর চেষ্টা করেছে চীনা হ্যাকাররা।

ভারতের নিরাপত্তাবিষয়ক সংস্থাগুলো এমনটাই দাবি করছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এই সময়।

গত ১৫ জুন রাতে গলওয়ান উপত্যকায় চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কর্নেল ও মেজরসহ ২০ ভারতীয় সেনা নিহত হয়। আহত হয় আরও ৭৬ ভারতীয় সেনা।

সেই ঘটনার পর থেকে এখনও পর্যন্ত চীনের হ্যাকাররা বিভিন্ন সময় ৪০ হাজার ৩০০ বার ভারতীয় সাইবার স্পেসে হামলার চেষ্টা করে।

ভারতের নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, চীনের সিচুয়ান প্রদেশ থেকেই সবচেয়ে বেশি বার সাইবার হামলা হয়েছে। এই সিচুয়ান প্রদেশই চীনের ‘সাইবার ওয়ারফেয়ার’ বা সাইবার যুদ্ধের সদর দফতর।

তবে বেজিংয়ের নির্দেশেই এই সাইবার হামলার চেষ্টা হয়েছিল, নাকি রাষ্ট্রীয় শক্তির বাইরে থাকা কোনো শক্তি এই সাইবার হামলা চালিয়েছে তা খতিয়ে দেখছেন ভারতের বিশেষজ্ঞরা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ