শুক্রবার, অক্টোবর ২৩, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি::
১৬ ডিসেম্বর ২০ ২৫
১১:০ ৩ অপরাহ্ণ

ডেভি'ল হা'ন্ট ফেইস-২: জকিগঞ্জে কৃষকলীগ সভাপতিসহ চার নেতা গ্রেফ'তার

সিলেটের জকিগঞ্জ উপজেলায় চলমান ‘ডেভি'ল হান্ট ফেইস-২’ অভি'যানে ক্ষমতাসীন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফ'তারদের মধ্যে রয়েছেন উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল আহাদ।

পুলিশ জানায়, পৃথক অভিযানে মঙ্গলবার সন্ধ্যায় কৃষক লীগ সভাপতি আব্দুল আহাদকে এবং একই দিন বিকেলে বারহাল ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাদেক আহমদ লখাইকে আটক করা হয়।

এর আগে সোমবার রাতে জকিগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ও কসকনকপুর ইউনিয়নের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগ নেতা এবং সাবেক ইউপি সদস্য শামিম আহমদকে গ্রেফ'তার করা হয়। জকিগঞ্জ থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেফতার চারজনকেই ২০২৪ সালের ৪ আগস্ট সংঘটিত একটি মামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক দেখানো হয়েছে। ইতোমধ্যে শামিম আহমদ ও আবু বক্করকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডেভিল হান্ট ফেইস-২’ এর আওতায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মঙ্গলবার গ্রেফতার হওয়া আব্দুল আহাদ ও সাদেক আহমদকেও একই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। পুলিশ জানিয়েছে, চলমান অভিযানের অংশ হিসেবে এলাকায় নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষায় তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ