শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
এস এ ডিউক ভূইয়া,তিতাস (কুমিল্লা)::
১৪ জানুয়ারী ২০ ২৩
১২:৩১ পূর্বাহ্ণ

তিতাসে জেলা পরিষদের অর্থায়নে কম্বল বিতরণ

কুমিল্লার তিতাস উপজেলায় জেলা পরিষদের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার ডাকবাংলোতে জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশের ব্যক্তিগত অর্থায়নে শীতার্তদের মাঝে বিতরণ করার জন্য উপজেলার ৯টি ইউনিয়নের সদস্যদের হাতে ২ হাজার কম্বল তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার কলাকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, কুমিল্লা উত্তর জেলা বঙ্গবন্ধু পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, ভিটিকান্দি ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি কবির সিকদার, সাধারণ সম্পাদক শহিদউল্লাহ সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম নিরবসহ ৯ টি ইউনিয়নের সদস্য বৃন্দ।

বিতরণকালে জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ বলেন,জেলা পরিষদ থেকে আমাকে ২০০ কম্বল দিয়েছে অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করার জন্য।

তার সাথে আমার ব্যক্তিগত অর্থায়নে আরও ১৮'শ কম্বল ক্রয় করে মোট ২ হাজার কম্বল ৯টি ইউনিয়নের সদস্যদের কাছে বিতরণ করেছি।আমি সবসময় তিতাসবাসীর পাশে আছি এবং ভবিষ্যৎও থাকবো ইনশাআল্লাহ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ