১১:০ ৭ অপরাহ্ণ
তিতাসের বিভিন্ন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ
কুমিল্লার তিতাসের বিভিন্ন হাইস্কুলের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধান মন্ত্রী শেখ হাসিনা'র উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে মেধাবী শিক্ষার্থীর মধ্যে মাছিমপুর আর.আর.ইনস্টিটিউশনের নবম শ্রেণির শিক্ষার্থী ভাবনা আবেদীনের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব পুরস্কার হিসেবে তুলে দিয়েছেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে গত ২৬ শে মার্চ রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন হাইস্কুলের নবম এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র উপহারের ট্যাব বিতরণ করা হয়।
মেধাবী শিক্ষার্থী হিসেবে মাছিমপুর আর. আর.ইনস্টিটিউশনের নবম শ্রেণির শিক্ষার্থী ভাবনা আবেদীনের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র উপহারের ট্যাব পুরস্কার হিসেবে তুলে দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.পারভেজ হোসেন সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম মোর্শেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির,বীর মুক্তিযোদ্ধা আবদুল বাতেন চেয়ারম্যান, মো.মোবারক হোসেন,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শারমীন আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার সারজিনা আক্তার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.সেতারুজ্জামান, গাজীপুর খান মডেল সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল বাতেন, মাছিমপুর আর.আর. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহফুজুর রহমান চৌধুরী, বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোখলেছুর রহমান, লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বশির আহমেদ, মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধরসহ আরও অনেক।
অনুষ্ঠান পরিচালনা করেন গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুল হক সরকার।