বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
অসীম কুমার বৈষ্ণব, সিকৃবি ::
১৮ মার্চ ২০ ২২
১:০ ৭ পূর্বাহ্ণ

সেক ব্লাড ব্যাংকের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি নাজমুল ইসলামের নির্দেশে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সেক ব্লাড ব্যাংক।

এতে সার্বিক সহযোগিতায় ছিলেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ১৭ মার্চ সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইনটি চলে।

এতে উপস্থিত ছিলেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ নেতা মিছবাউল করিম রফিল, শামীম খান,সৌরভ কুমার ঘোষ, হাসান মাহমুদ, সন্দীপ দাস সহ অনেকেই কর্মসূচির মাধ্যমে কলেজ এবং আশেপাশের প্রায় ২ শতাধিক নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধের রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান বিষয়ক সচেতনতা বিবৃতি প্রদান করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ