বৃহস্পতিবার, মে ৭, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২০ মে ২০ ২০
৭:২৫ অপরাহ্ণ

দেশে আবারো সর্বোচ্চ ১৬১৭ জন করোনা রোগী শনাক্ত,মৃত্যু১৬

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও আবারও সর্বোচ্চ পরিমাণ করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবারের চেয়ে আজ বুধবার ৩৬৬ জন বেশি শনাক্ত হয়েছে। আজ শনাক্ত হয়েছেন ১,৬১৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২৬,৭৩৮ জন। 

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অনলাইন বুলেটিনে বলা হয়, ৪৩টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১০,২০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। এনিয়ে মোট মারা গেছেন ৩৮৬ জন। এছাড়া করোনা থেকে  মোট সুস্থ হয়েছেন ৫,২০৭ জন এবং গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৪ জন।

গতকাল মঙ্গলবার পর্যন্ত নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ১,২৫১ জন। এর আগের দিন সোমবার শনাক্ত হয়েছিলেন ১,৬০২ জন আর রবিবার শনাক্ত হয়েছিলেন ১,২৭৩ জন। এছাড়া গত শনিবার ৯৩০ জন; গত শুক্রবার ১,২০২ জন; গত বৃহস্পতিবার ১,০৪১ জন; গত বুধবার ১,১৬২ জন এবং গত মঙ্গলবার শনাক্ত হয়েছিলেন ৯৬৯ জন।

আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকা, রমজানে স্বাস্থ্যবিধি মেনে চলা, বেশি বেশি পানি ও তরল জাতীয় খাবার, ভিটামিন সি ও ডি সমৃদ্ধ খাবার খাওয়া, ডিম, মাছ, মাংস, টাটকা ফলমূল ও সবজি খাওয়াসহ শরীরকে ফিট রাখতে নিয়মিত হালকা ব্যায়াম এবং স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ