১:০ ৪ অপরাহ্ণ
ফটোসাংবাদিক রেজা রুবেলের ভাইয়ের চেহলাম সম্পন্ন
দৈনিক শ্যামল সিলেটের ফটো সাংবাদিক ও ফটোজার্নালিস্ট এসোসিয়েশয়ন সিলেট বিভাগীয় কমিটির সদস্য রেজা রুবেলের ভাই মরহুম ইউনুছ মিয়ার চেহলাম সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাদ যোহর আখালিয়া ধানুহাটার পার ভাতালিয়া হাউজ’র নিজ বাড়িতে সম্পন্ন হয়। এ উপলে মরহুমের কবর জিয়ারত, খতমে কুরআন এবং বিশেষ মোনাজাত করা হয়।
চেহলামে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসকাবের সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি সভাপতি মামুন হাসান, সাবেক সভাপতি আব্দুল বতিন ফয়সল, দৈনিক উওরপূর্বের ফটো সাংবাদিক নুরুল ইসলাম, মাইটিভি রিপোর্টার শাহিন আহমদ, দৈনিক নয়া দিগন্তের ফটো সাংবাদিক শিপন আহমদ, সিলেট প্রতিদিনের চীফ ফটোগ্রাফার আজমল আলী, দৈনিক আমাদের নতুন সময়ের স্টাফ রিপোর্টার ও সিলেট প্রতিদিনের চীফ রিপোর্টার আহমেদ শামীম, সিলেট প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোশাহিদ আলী, ডিবিসি ক্যামেরাপার্সন সেলিম আহমদ, সিলেট প্লাসের রিপোর্টার আবু বকর, গ্লোবাল টিভির রিপোর্টার রিয়াজ আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাএদল নেতা অলিউর রহমান অলী, আব্দুর রকিব, আবুল কালাম, তুহিন আহমদ, আব্দুল করিম, আবুল বাশার, এনামুল হক, সাহেদ আহমদ প্রমুখ।
এছাড়াও সিলেট আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রদল এবং ছাত্রলীগ’র নেতাকার্মী উপস্থিত ছিলেন।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন খুলিয়া পাড়া জামে মসজিদের ইমাম আলহাজ্ব আব্দুর রশীদ ও মাওলানা তাজুল ইসলাম।