বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
অসীম কুমার বৈষ্ণব, সিকৃবি ::
১৩ মার্চ ২০ ২২
৩:১২ পূর্বাহ্ণ

সিকৃবির ৪০ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ৪০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ মার্চ) সকাল এগারোটায় উপাচার্য সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদারের সভাপতিত্বে এ সভায় বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব মো: বদরুল ইসলাম শোয়েব সভার কার্যবিবরণী উপস্থাপন করেন। এছাড়াও ৪০ তম এ সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো: আব্দুস শহীদ, সিকৃবির ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আসাদ-উদ-দৌলা, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) এ. এফ. এম. আফতাব হোসেন প্রামাণিক, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক -২) ফৌজিয়া জাফরীন (এনডিসি), বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (সাভার, ঢাকা) এর মহাপরিচালক ড. এস. এম. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (ময়মনসিংহ) এর মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পরিকল্পনা কমিশন (আগারগাঁও, ঢাকা) এর সাবেক সদস্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং কৃষি অর্থনীতি বিভাগের ইমেরিটাস প্রফেসর ড. এম. এ. সাত্তার মন্ডল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড একোয়াটিক এনভায়রনমেন্ট বিভাগের প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ডা: মো: জামাল উদ্দিন ভূঞা এবং সিকৃবির ফসল উদ্ভিদ বিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. মো: এ. এফ. এম. সাইফুল ইসলাম।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ