বুধবার, অক্টোবর ২৮, ২০ ২৬
- বিজ্ঞপ্তি
৫ জানুয়ারী ২০ ২২
১০ :২০ অপরাহ্ণ

শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়’র নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা ও অভিষেক

শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিলেটের উপশহরের ডি-ব্লকস্থ শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি ও গোলাপগঞ্জ উপজেলার ৯নং পশ্চিম আমুড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোহাম্মদ আতাউর রহমানের পরিচালনায় ম্যানেজিং কমিটির প্রথম সভা ও অবিষেক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের দাতা সদস্য হতে নির্বাচিত এ.কে .এম বদরুল আমিন, শিক্ষক প্রতিনিধি নীলিমা ভট্রাচার্য্য, মাহমুদা জাহান চৌধুুরী, মো: আজহারুল ইসলাম, অভিভাবক সদস্য রুহেল আহমদ রুহিন, মাহবুব আহমদ চৌধুরী, আবুল কালাম চৌধুরী, শিহাবুল ইসলাম, তাহমিনা বেগম খান। সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রুহেল আহমদ রুহিন এবং গীতা পাঠ করেন নীলিমা ভট্রাচার্য্য। শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে’র প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোহাম্মদ আতাউর রহমান নব-নির্বাচিত সদস্যবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। সভায় সর্বস্মতিক্রমে শিক্ষানুরাগী সদস্য হিসেবে মাহমুদ আহমদ চৌধুরীকে মনোনয়ন করা হয়। -বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ