রাহাত হাসান মিশকাত,শাবিপ্রবি::
১:২২ পূর্বাহ্ণ
ক্লাস-পরিক্ষা শুরুর আহ্বান শাবি আন্দোলনরত শিক্ষার্থীদের
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা ক্লাস-পরিক্ষা শুরুর আহ্বান জানিয়েছে।
শনিবার (১২ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় আয়োজিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।
আন্দোলনের মুখপাত্র মোহাইমিনুল ইসলাম রাজ বলেন, আপনারা সবাই অবগত আছেন গতকাল মাননীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী মহোদয়ের আমাদের আমন্ত্রণে শাবিপ্রবিতে এসেছিলেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের দাবী নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তিনি আমাদের সকল দাবী আন্তরিকতার সহিত শুনেছেন এবং আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। এজন্য আমরা মাননীয় মন্ত্রীদ্বয়’কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
মাননীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী মহোদয়ের সাথে আমাদের ০৬টি দাবী এবং দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের বিষয়ে কিছু প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়। আমাদের প্রথম দাবি ছিল ভিসির পদত্যাগ মাননীয় মন্ত্রী মহোদয় এই বিষয়ে বলেছেন ভিসির বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ আচার্যের কাছে উপস্থাপন করা হবে আচার্য এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তাই আমরা আশা করছি মাননীয় আচার্য মহোদয় আমাদের শিক্ষার মান ও পরিবেশ নিশ্চিত করতে সঠিক সিদ্ধান্ত গ্রহনে আমাদের কথা বিবেচনায় রাখবেন।
শিক্ষার্থীদের উপর মামলার বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয়কে অবগত করা হলে তিনি বলেন, শিক্ষার্থীদের উপর যে দুইটি মামলা হয়েছে সেটা অতিদ্রুত প্রত্যাহারের ব্যবস্থা করা হবে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মোবাইল সিম ও মোবাইল ব্যাংকিং বন্ধ থাকার বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয় বলেন কয়েক দিনের মধ্যে সকল নাম্বার ও মোবাইল ব্যাংকিং সচল করা হবে। পুলিশের স্প্লিন্টারে আহত সজল কুন্ডু’সহ অনশনকারী সকল শিক্ষার্থীর সুচিকিৎসা চলমান আছে এবং থাকবে। এছাড়া মাননীয় মন্ত্রী সজল কুন্ডু’র শারীরিক অবস্থা বিবেচনায় তার চাকরীর ব্যবস্থা করার আশ্বাস দেন।
মাননীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী মহোদয় আমাদের সকল দাবী মেনে নিয়ে বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় তাদের প্রতি পূর্নআস্থা রেখে আমরা আমাদের আন্দোলন আপাতত প্রত্যাহার করে নিলাম এবং আমাদের দাবী পূরনের অপেক্ষায় থাকলাম। আমরা আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও ক্লাস-পরিক্ষা শুরু করার আহ্ববান জানাচ্ছি। যারা আমাদের জন্য হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ দিতে চাই এবং গণমাধ্যমের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই পুরোটা সময় জুড়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য'।
এদিকে বিশ্ববিদ্যালয়টিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে গত ১৬ জানুয়ারি সংঘর্ষের ঘটনায় যেদিন অন্তত ৪০ শিক্ষার্থীসহ পুলিশ ও শিক্ষকও আহত হন। এ ঘটনায় উপাচার্য ফরিদ উদ্দিন ২৭ দিন পর আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
জাগপা সিলেট জেলা ও মহানগরের মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার…
যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর উদ্যোগে বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যানের সম্মানে…
জগন্নাথপুরে সংঘ'র্ষের ঘটনায় আরেকজনের মৃ*ত্যু, গ্রেফ'তার ৪
২৮ অক্টোবরের হ'ত্যাকা'ণ্ডের প্রতি'বাদে সিলেট মহানগর শিবিরের বি'ক্ষো'ভ…
বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর…
অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ এবং বৈধ পন্থায়…
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র্যালি
ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
গোলাপগঞ্জে দেশীয় অ'স্ত্রসহ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আ'টক
বাংলাদেশ-জার্মানি সম্পর্ক ও শ্রম খাতের উন্নয়ন নিয়ে শ্রম…
জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘ'র্ষে…
অচিরেই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে: শ্রম…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ