শুক্রবার, অক্টোবর ২৩, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
১ ডিসেম্বর ২০ ২৫
৫:৩৭ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাফিজুল হকের মৃ.'ত্যু: প্রেসক্লাবের শো'.ক

সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক ই'ন্তে'কাল করেছেন ইন্না-লিল্লাহি....রাজিউন। সোমবার বেলা ১০টায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ'ত্যু হয়। মৃ'ত্যু'কালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি স্ত্রী ছেলে-মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হাফিজুল হক গত ২৭ নভেম্বর ব্রেইন স্ট্রোক করে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার কালীবাড়ি গ্রামের আব্দুল লতিফ (চানু মিয়া) এর ছেলে। সিলেট এমসি কলেজ থেকে তিনি অর্থনীতি বিভাগে মাস্টার্স ও 'ল' কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি আবৃত্তিকার ও ছড়াকার ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক রাজনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলেন।

এদিকে হাফিজুল হকের মৃত্যুতে গভীর শো'ক ও দুঃখ প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এক শো'ক বার্তায় প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন হাফিজুল হকের মৃত্যুতে প্রেসক্লাবের অপূরনীয় ক্ষতি হয়েছে। তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শো'কস'ন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ