বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস(কুমিল্লা) প্রতিনিধি::
২৫ ফেব্রুয়ারী ২০ ২৩
৯:৪১ অপরাহ্ণ

তিতাসে আলোর বাহনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুমিল্লার তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর বাহনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর বাহনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এই উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা গত শুক্রবার বিকেলে উপজেলার গাজীপুরস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর বাহনের প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নাজিরুল ইসলাম মামুনের সার্বিক তত্ত্বাবধায়নে এবং আলোর বাহনের সভাপতি সিরাজুল ইসলাম (সুপ্ত )'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ গার্লস কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক লায়ন সাহিদুর রহমান ( সাঈদ )।

সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের পরিচালনায় স্বেচ্ছাসেবী সংগঠন আলোর বাহনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদ আলামিন।

গাজিপুর খালেকিয়া এতিমখানা কমপ্লিক্স এর মুফতি মাহবুবুর রহমান ফরিদীর মোনাজাতের মাধ্যমে উপস্থিত ছিলেন অত্র এতিমখানার ছাত্ররা এবং সংগঠনের সদস্যবৃন্দ।গাজিপুর খালেকিয়া এতিমখানা কমপ্লিক্সে আলোর বাহন সংগঠনের পক্ষ থেকে কোরআনশরীফ, মাথার পাগড়ী এবং সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ