বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
-বিজ্ঞপ্তি
১১ ফেব্রুয়ারী ২০ ২২
২:২৫ পূর্বাহ্ণ

স্কলার্সহোম মেজরটিলা কলেজ’র বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা সম্পন্ন

ইংরেজি নির্ধারিত বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা স্কলার্সহোম মেজরটিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

(১০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ১০ টায় ইংরেজি বিভাগের প্রভাষক ফরহাদ আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে ৬ষ্ঠ হতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের তিনটি গ্রুপে বিভাজন করে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, কো-কারিকুলার অ্যাকটিভ্যাটিজ শিক্ষার্থী'র মেধাকে শানিত করে, মননশীল মানুষ হিসেবে গড়ে তোলে এবং রাষ্ট্রে নিজের শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে।

অনুষ্ঠানে বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের প্রভাষক রাজিব ভট্টাচার্য, জাকারিয়া আল মামুন এবং মেহেদী ইসলাম তপাদার তানভি। ফলাফল সংকলন করেন গণিত বিভাগের প্রভাষক মোহাম্মদ নোমান এবং প্রতিযোগিতার পর্যালোচনা করেন রাজন কান্তি দাশ রাজু সহ কলেজের সকল শিক্ষর্থী ও শিক্ষকমণ্ডলী এসময় উপস্থিত ছিলেন। পরিশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করে অধ্যক্ষ মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ