বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১৪ ফেব্রুয়ারী ২০ ২২
১২:০ ৯ পূর্বাহ্ণ

এইচ.এস.সি উত্তীর্ণ শিক্ষার্থীদের ডা. দুলালের অভিনন্দন

এইচ.এস.সি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বি.এম.এ)'র মহাসচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, আজকে যারা এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হলো, তারাই আগামীর বাংলাদেশের হাল ধরবে। এই প্রতিযোগীতামূলক বিশ্বে ঠিক থাকতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে বর্তমান প্রজন্মকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে।

সু-শিক্ষায় শিক্ষিত হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গঠনে অংশীদার হউ- এই প্রত্যাশা। বিজ্ঞপ্তিতে ডা. দুলাল অকৃতকার্য পরীক্ষার্থীদের প্রতিও শুভ কামনা জানিয়ে আগামীতে ভালো ফলাফলের আশা ব্যক্ত করেন।।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ