১০ :১২ অপরাহ্ণ
বন্যা কবলিত মানুষের পাশে শাবির অর্থনীতি এলামনাই এসোসিয়েশন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে হতদরিদ্র ও বন্যায় ক্ষতিগ্রস্থ ১০জন জেলেকে ১০টি নৌকা প্রদান করে। শুক্রবার (২৬ আগস্ট) বিকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের জেলেদের হাতে নৌকা তুলে দেয়া হয়।
এতে উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগের এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাশ্মীর রেজা, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, সাঞ্জব উস্তার, ডা. মো. হাবিবুর রহমান, নারজেল হোসেন, ছদরুল হাসান, রাসেল আহমদ, তছদুল আলম, মো. আশরাফুল আলম, খোরশেদ আলম সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অর্থনীতি বিভাগ এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাশ্মীর রেজা বলেন, 'এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে আমরা বন্যা কবলিত মানুষদের হাতে ১০টি নৌকা তুলে দিয়েছি। অর্থনীতি বিভাগের যারা আমাদের এই কাজে সহায়তা করেছে তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। বন্যায় ক্ষতিগ্রস্থ জেলেরা যেন অনাহারে দিন পার না করে, সে জন্য আমাদের এই উদ্যোগ। আমরা আরও চেষ্টা করছি বন্যা দুর্গতদের পাশে দাড়াতে।'