বিজ্ঞপ্তি
৩:২১ পূর্বাহ্ণ
রোটার্যাক্ট ক্লাব সিলেট এলিগ্যান্সের মাসব্যাপী বিতর্ক প্রতিযোগিতা ও ৪র্থ অভিষেক সম্পন্ন
রোটারি আন্তর্জাতিক জেলা সংগঠন- ৩২৮২ বাংলাদেশের অন্তর্গত সংগঠন ‘রোটার্যাক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্স’ আয়োজিত ৪র্থ অভিষেক অনুষ্ঠান ‘পেইস’ এবং মাসব্যাপী বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সিলেট নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে শুক্রবার সন্ধ্যায় বর্ণাঢ্য অভিষেক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এম.সি কলেজের অধ্যক্ষ রোটারিয়ান প্রফেসর সালেহ আহমদ। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ডিস্ট্রিক্ট ডেপুটি সেক্রেটারি রোটা. ডা. মো. মোক্তাদির কোরেশী সুমন। বিচারকের দায়িত্ব পালন করেন। প্রিন্সিপাল রোটা. মহিউদ্দিন আহমেদ, অধ্যাপিকা সামিয়া চৌধুরী, প্রধান বিচারক হিসেবে ছিলেন রোটা. প্রফেসর ডক্টর তোফায়েল আহমেদ। উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেট এলিগ্যান্সের পাস্ট প্রেসিডেন্ট ও ইন্টারেক্ট ডিস্ট্রিক্ট কমিটির চেয়ারম্যান ও রোটার্যাক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটারিয়ান দিলোয়ার হোসেন। রোটারি ক্লাব অব সিলেট এলিগ্যান্সের প্রেসিডেন্ট রোটা. শংকর কুমার ধর, সেক্রেটারি রোটা. গোলাম হামিদ বাবুল, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. জাকির হোসেন, ট্রেজারার রোটা. রেবেকা জাহান রুজি, মেম্বার রোটা. রায়হায়না চৌধুরী, রোটা. ববিতা বার্মান ববি, ডিস্ট্রিক্ট ডেপুটি গভর্নর রোটা. প্রফেসর এনামুল হক, রোটা. পিপি সহিদুর রহমান স্বপন।
অনুষ্ঠানে রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের প্রেসিডেন্ট রো. মো. আব্দুশ সাহিদ সাদেক ২০২০-২১ রোটারি বর্ষের সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন। এছাড়াও দুই পর্বের এ আয়োজনে উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট রো. রিনা বেগম, ক্লাব এডভাইসর রো. রবিউল ইসলাম সানি, ভাইস প্রেসিডেন্ট রো. আব্দুর রহমান জনি, সেক্রেটারি রো. আব্দুল্লাহ আল ফাহাদ, জয়েন্ট সেক্রেটারি রো. শেখ নউরিন জাহান ইশা, ট্রেজারার রো. আব্দুল লতিফ, ক্লাব সার্ভিস ডাইরেক্টর রো. সাহিন আহমদ, কমিউনিটি সার্ভিস ডাইরেক্টর রো. মুন্সি আব্দুর রউফ, ইন্টারন্যাশনাল সার্ভিস ডাইরেক্ট রো. ফরিদ আহমেদ, প্রফেশনাল সার্ভিস ডাইরেক্ট রো. ইয়াহিয়া আহমেদ, ইডিটর রো. সাহিদুজ্জামান সুজন, সার্জেন্ট এট আর্মস রো. নাবিল আহমেদ, রো. আসিফ আহমেদ, মেম্বার আকাশ আহমেদ, রাজিয়া বেগম।
‘দুর্নীতির মাত্রা কমলে উন্নতির মাত্রা বাড়বে’ বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে তর্কযুদ্ধে মুখোমুখি হয় সিলেট এম.সি কলেজ থেকে ‘সপ্তবর্ণা’ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ‘সোনার বাংলা’ দল। বিতর্ক প্রতিযোগিতায় বিষয়ের পক্ষের দল এম.সি কলেজের সপ্তবর্ণা দলের দলনেতা ছিলেন মেহরাব সাদাত, সদস্য সালমান আহমদ ও সাদিয়া তাসনিম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সোনার বাংলা’ দলের দলনেতা ছিলেন সায়েদ আলম জাদিদ, সদস্য নিশাত তাহিয়াত প্রমি ও রায়ান সামিম। পক্ষে দল বিজয়ী হয়। এছাড়াও অন্যান্য রোটার্যাক্টর ও ইন্টার্যাক্ট ক্লাব থেকে অনেক রোটার্যাক্টর ও ইন্টার্যাক্টরবৃন্দসহ অনেক অতিথি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
৪র্থ অভিষেক অনুষ্ঠানে চেয়ারম্যান ছিলেন পাস্ট প্রেসিডেন্ট রো. রবিউল ইসলাম সানি। বিতর্ক প্রতিযোগিতার চেয়ারম্যান ছিলেন পাস্ট প্রেসিডেন্ট রো. রিনা বেগম।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে-প্রবাসীকল্যাণ মন্ত্রী
জগন্নাথপুরে কোমলমতি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য
কমলগঞ্জে হীড বাংলাদেশ মাইক্রো ফাইন্যান্সের পক্ষ থেকে ৭৫…
ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা…
জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন:…
কমলগঞ্জে ফিল্মি স্টাইলে সিএনজি থামিয়ে এক মহিলার কাছ…
কাতারে ৫ প্রবাসী নি.'হ'তের ঘটনায় মন্ত্রী আরিফুল হক…
কাতারে সড়ক দুর্ঘ'ট'নায় সিলেট কানাইঘাটের ৫ নি.'হ'ত
কোম্পানীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে তরুণের মৃ'.ত্যু
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ