অসীম কুমার বৈষ্ণব, সিকৃবি ::
৭:০ ২ অপরাহ্ণ
সিকৃবিতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। সোমবার (৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মৃতিচারণ করে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ন’টায় জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। শোভাযাত্রাটি ক্যাম্পাসের মূল সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু প্রতিকৃতির সামনে এসে শেষ হয়। শোভাযাত্রাটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. এম. এম. মাহবুব আলমের সঞ্চালনায় পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় দিবস উদযাপন কমিটি, শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, কর্মচারী পরিষদ, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, গণতান্ত্রিক অফিসার পরিষদ, প্রক্টর কার্যালয়, বাংলাদেশ ছাত্রলীগ সিকৃবি শাখা, সিকৃবি সাংবাদিক সমিতি, কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ, ওয়ান বাংলাদেশ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) ইত্যাদি সংগঠন। ঐতিহাসিক ৭ মার্চ এর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির প্রাঙ্গনে বক্তব্য দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।
তিনি বলেন, বঙ্গবন্ধু মাটি ও মানুষের নেতা। তাই, তাঁর ভাষণেও মাটি ও মানুষের ভাষা লক্ষ করা যায়। প্রমিত বাংলায় প্রদত্ত সে ভাষণে তিনি তুলে ধরেন শোষণ-বঞ্চনার ইতিহাস, সমসাময়িক হত্যাকান্ডের কথা, রাজনৈতিক দোলাচল এবং বাংলার মানুষের স্বাধীনতা লাভের বাসনা। উল্লেখ্য ৭ মার্চে রেসকোর্সের ভাষণের পরে নিউইয়র্কের দ্য নিউজউইক ম্যাগাজিন ৫ এপ্রিলে প্রকাশিত সংখ্যায় বঙ্গবন্ধুকে ‘পোয়েট অব পলিটিক্স’ বা ‘রাজনীতির কবি' বলে আখ্যায়িত করে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
জাগপা সিলেট জেলা ও মহানগরের মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার…
যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর উদ্যোগে বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যানের সম্মানে…
জগন্নাথপুরে সংঘ'র্ষের ঘটনায় আরেকজনের মৃ*ত্যু, গ্রেফ'তার ৪
২৮ অক্টোবরের হ'ত্যাকা'ণ্ডের প্রতি'বাদে সিলেট মহানগর শিবিরের বি'ক্ষো'ভ…
বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর…
অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ এবং বৈধ পন্থায়…
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র্যালি
ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
গোলাপগঞ্জে দেশীয় অ'স্ত্রসহ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আ'টক
বাংলাদেশ-জার্মানি সম্পর্ক ও শ্রম খাতের উন্নয়ন নিয়ে শ্রম…
জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘ'র্ষে…
অচিরেই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে: শ্রম…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ