বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
এসএ ডিউক ভূঁইয়া, তিতাস(কুমিল্লা)::
৫ মার্চ ২০ ২১
৩:২৩ পূর্বাহ্ণ

জানিয়েছেন উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি
তিতাসের সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক শাহ আলমকে বিদায়ী সংবর্ধনা

কুমিল্লার তিতাস উপজেলার (সদর)কড়িকান্দি বাজারস্থ ভূঁইয়া সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মোঃ শাহ আলম-কে বিদায়ী সংবর্ধনা জানিয়েছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির তিতাস উপজেলা শাখার নেতৃবৃন্দ।

৪ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার (সদর)কড়িকান্দি বাজারস্থ ভূঁইয়া সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মোঃ শাহ আলম-কে বিদায়ী সংবর্ধনা জানিয়েছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির তিতাস উপজেলা শাখার নেতৃবৃন্দ।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির তিতাস উপজেলা শাখার নেতৃবৃন্দের উদ্যোগে কুমিল্লা জেলার সোনালী ব্যাংক শাখার শ্রেষ্ঠ ব্যবস্থাপক মোঃ শাহ আলম-কে বিদায়ী এ সংবর্ধনা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাখাওয়াত হোসেন,শাহবৃদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউল আলম ভূঁইয়া,কড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জমির আলী, একলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম,মজিদপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমিজ উদ্দিন মিয়া,বন্দরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ন কবির, মজিদপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ তানজিনা আক্তার ,শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান বাবু ও ইউছুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহেনাজ মুক্তার প্রমুখ। উল্লেখ্য,বিগত ২০১৮ ইং সালের আগস্ট মাসের ৩১তারিখে তিতাস উপজেলার(সদর) কড়িকান্দি বাজারস্থ ভূঁইয়া সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সোনালী ব্যাংক শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন মোঃ শাহ আলম।

তিনি সততার সহিত ২ বছর ৬ মাস দায়িত্ব পালন করেন উপজেলার(সদর) কড়িকান্দি বাজারস্থ ভূঁইয়া সুপার মার্কেটের দ্বিতীয় তলার সোনালী ব্যাংক শাখায়।তার বিদায়ের পর নবাগত ব্যবস্থাপক হিসেবে কড়িকান্দি বাজারস্থ ভূঁইয়া সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সোনালী ব্যাংক শাখায় যোগদান করেন মোঃ মাকসুদুল আলম।তাঁকে ফুল দিয়ে বরণ করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির তিতাস উপজেলা শাখার নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ