৭:৫৩ অপরাহ্ণ
শাবিতে নতুন চার সহকারী প্রক্টর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নতুন চারজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
নিয়োগপ্রাপ্ত সহকারী প্রক্টররা হলেন- বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, নৃ-বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাভেদ কায়সার ইবনে রহমান, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোস্তফা কামাল ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শাহেলী পারভীন দিপা।
এতে উল্লেখ করা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই চারজন শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে। এদিকে, গত ১০ ফেব্রুয়ারি শাবিতে নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। নতুন প্রক্টরের দায়িত্ব পালন করছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাত ইবনে ইসমাইল।