বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
১৪ ফেব্রুয়ারী ২০ ২৪
৩:৪১ অপরাহ্ণ

তিতাসে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল

কুমিল্লার তিতাস উপজেলার গোপালপুর ড. মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার সকালে উপজেলার গোপালপুর ড.মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে সিঙ্গাপুরে চিকিৎসারত স্কুল প্রতিষ্ঠাতা ড.খন্দকার মোশাররফ হোসেন ও স্কুলের এসএসসি পরিক্ষার্থীদের জন্য দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

কমিটির সদস্য সচিব মোহাম্মদ শাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কুলের এডহক কমিটির সভাপতি মো.আবু জাহের প্রমুখ।

আবদুল হাই মাষ্টারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষক প্রতিনিধি মো. দেলোয়ার হোসাইন, অভিভাবক সদস্য মো. মোবারক হোসেন সরকার, অহিদুর রহমান মাস্টার, মো. মোতাকাব্বের, দেলোয়ার হোসেন খান, মোজাম্মেল হক, জুলহাস উদ্দিন মুন্সি, মোসলেম সওদাগর, শফিকুল ইসলাম মুন্সি, আকলিমা আক্তার,সাবিকুন্নাহার,তানহা আক্তার প্রমুখ।দোয়া মুনাজাত করেন মাওলানা আলী হোসেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ