৯:০ ৩ অপরাহ্ণ
জাফরাবাদ উচ্চবিদ্যালয় ও কলেজের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিসভা
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জাফরাবাদ উচ্চবিদ্যায় ও কলেজের ৫০ বছর পূর্ণ হচ্ছে আগামী ডিসেম্বরে। সফলতা ও আনন্দের এ পূর্ণতাকে স্মরণীয় করে রাখতে আগামী বছরের জানুয়ারিতে সাড়ম্বরে ৫০ বছর পূর্তি অনুষ্ঠান করতে যাচ্ছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
দীর্ঘ প্রতিক্ষিত এ অনুষ্ঠান সফলের লক্ষ্যে ১০ সেপ্টেম্বর শনিবার জাফরাবাদ উচ্চবিদ্যায় ও কলেজ হলরুমে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জাফরাবাদ উচ্চবিদ্যায় ও কলেজ গভর্নিং বডি’র সভাপতি অ্যাডভোকেট মুহিত হোসেন। মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মুক্তাদির।
গভর্নিং বডি’র সদস্য আব্দুল আওয়াল টিপু ও বিদ্যালয়ের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর যৌথ পরিচালনায় সভায় সম্মানিত অতিথি এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, জাফরাবাদ উচ্চবিদ্যায় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির, সাবেক শিক্ষক ও গভর্নিং বডি’র অন্যতম সদস্য আলাউর রহমান, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহবুবুল আলম চৌধুরী, বিদ্যালয়ের গভর্নিং বডি’র সদস্য ও সাবেক মেম্বার জয়নাল আহমদ, সদস্য মো. আলাউদ্দিন, মো. সফর আলী, মো. মোশারফ হোসেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ নেতা মো. লুৎফুর রহমান, সাংবাদিক শফিক আহমদ শফি , বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. জামিল আহমদ, মো. আব্দুল করিম, জাহাঙ্গীর আহমদ, আব্দুল মুকিত লেবু, মো. আতিকুর রহমান, শাহিন মিয়া, আব্দুল হাদি মুক্তা, মাসুক মিয়া, আল আমিন, আব্দুল হক, রানা মিয়া, খালেদুজ্জামান, আব্দুল সেলিম, শফিক মিয়া, শেখ মোহাম্মদ আজিম আলী ও সাংবাদিক রেজাউল হক ডালিমসহ স্থানীয় শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং যুব ও তরুণ সমাজের নেতৃবৃন্দ।
৫০ বছর পূর্তি অনুষ্ঠান সফলের লক্ষ্যে প্রস্তুতিসভায় উপস্থিত সুধিজন ও আলোচকবৃন্দ নিজেদের সুচিন্তিত মতামত তুলে ধরেন এবং স্ব স্ব অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের জানুয়ারি মাসের শুরুতে এ অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।