৬:৩০ অপরাহ্ণ
পুরনো শিক্ষার্র্থীদের ”রোমন্থন” এ প্রবন্ধগুলো পড়ে নতুনরা অনুপ্রানিত ও জ্ঞানে সমৃদ্ধ হবে -ড. এ,কে আব্দুল মোমেন এমপি
এমসি কলেজ ১৯৬৭-৬৯ ব্যাচ এর "রোমন্থন'র মোড়ক উম্মোচন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ,কে আব্দুল মোমেন এমপি বলেছেন এমসি কলেজ ১৯৬৭-১৯৬৯ ব্যাচ এর শিক্ষার্থীদের প্রকাশনা ”রোমন্থন” আমাকে উৎসাহিত এ ধরনের উদ্যোগ গ্রহনে অনুপ্রানিত করেছে। এখানে পুরনো শিক্ষার্থীরা তাদের তথ্য ভান্ডার থেকে বিভিন্ন বিষয়ে ”রোমন্থন” এ যে প্রবন্ধগুলো লিখেছেন তাতে নতুনরা অনুপ্রানিত হবে জ্ঞানে সমৃদ্ধ হবে।
শনিবার বিকালে কলেজ ক্যাম্পাসে ১৯৬৭-১৯৬৯ ব্যাচ এর শিক্ষার্থীদের প্রকাশনা ”রোমন্থন” এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কলেজ অধ্যক্ষ সালেহ আহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সৈয়দ ড. মন্জুরুল ইসলাম, বিশেষ অতিথি প্রফেসর আব্দুল আজিজ এর লিখিত বক্তব্য পাঠ করেন তার মেয়ে সুমনা আজিজ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আহমেদ মোস্তাক রেজা চৌধুরী। মোড়ক উম্মোচন শেষে ধন্যবাদ বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুর রকিব । উল্লেখ্য আহমদ আল কবির, মোহাম্মদ আব্দুর রকিব, সৈয়দ নাজমুল হোসেইন, পিযুশ কে চৌধুরী, লুৎফুল কবির, আহমদ মোস্তাকিন রাজা চৌধুরী, রেজিনা চৌধুরীআলম, মতি লাল দেব রায় এর সম্পাদনায় এমসি কলেজ ১৯৬৭-১৯৬৯ ব্যাচ এর ”রোমন্থন” প্রকাশিত হয় ।