৯:৫৮ অপরাহ্ণ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এ.বি পার্টি সিলেটের আলোচনা সভা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে আমার বাংলাদেশ (এবি) পার্টি সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি রোববার বিকাল সাড়ে ৪ টায় সিলেট নগরীর মহাজনপট্টিস্থ পার্টির অস্থায়ী কার্যালেয় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এবি পার্টি সিলেটের আহ্বায়ক এডভোকেট নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট হোসাইনুর রহমান লায়েছের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির সিলেট অঞ্চলের সমন্নয়ক ও কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব মুহাম্মদ ওমর ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক বলেন, পৃথিবীর ইতিহাসে একমাত্র বাঙালি জাতিই ভাষার দাবি আদায়ে জীবন দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছে। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মাতৃভাষার অধিকার আদায় করেছে। এই ত্যাগ বিশ্বজুড়ে স্বীকৃতি লাভ করেছে। ফলে শুধু বাংলাদেশ নয় বরং সারা বিশ্বে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সমাদৃত। বাংলা এখন পৃথিবীর সপ্তম বৃহত্তম ভাষা। ভাষাকে কেন্দ্র করে বিশ্বের মানচিত্রে একটি জাতির অভ্যুদয় হয়েছে, সেই দেশটিও বাংলাদেশ।’
সভায় নেতৃবৃন্দ বলেন, ‘ভাষা আন্দোলন ও অর্জন বিশ্ব দরবারে জাতিকে সম্মানজনক অবস্থানে নিয়ে গেছে। মাতৃভাষার জন্য শহীদদের আত্মত্যাগের মূল কারণ ছিল সর্বত্র বাংলা ভাষা চালু করা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টি সিলেট জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আরিফুল হক ইদ্রিস, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার আশরাফ হোসাইন, আনছার আলী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর আহমেদ, যুগ্ম সদস্য সচিব আহমদ খলিল তাপাদার, সহকারী সদস্য সচিব আম্বিয়া হোসাইন, আব্দুর রহিম চৌধুরী।
বক্তব্য রাখেন যুব বিভাগের সমন্বয়ক মুহাম্মদ সাহেদ আহমদ চৌধুরী , যুগ্ম সমন্বয়ক মুহাম্মদ সেলিম আহমেদ প্রমুখ। শেষে ভাষা শহীদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।