১১:১২ অপরাহ্ণ
তিতাসের গাজীপুর বড় বাড়ির কৃতিসন্তান আতিকুর রহমান সরকারের জানাজায় মানুষের ঢল
কুমিল্লার তিতাসের গাজীপুর বড় বাড়ীর কৃতিসন্তান ও বঙ্গবন্ধু পরিষদ কুমিল্লা উত্তর জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো.আতিকুর রহমান আতিক সরকারের জানাজায় মানুষের ঢল নেমে আসে।
তিতাস উপজেলার গাজীপুর খান বহুমুখী সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে সোমবার বিকেলে সাড়ে ৩ টার দিকে বঙ্গবন্ধু পরিষদ কুমিল্লা উত্তর জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মো.আতিকুর রহমান আতিক সরকারের জানাজায় মানুষের ঢল নেমে আসে।
মরহুম আতিকুর রহমান আতিক সরকারের জানাজার পূর্বে তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনীর ওপর স্বৃতিচারণ মূলক বক্তব্য রাখেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটি যুগ্ম-মহাসচিব আলহাজ্ব মো.আমির হোসেন ভূইয়া, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সি মজিবুর রহমান, উপজেলা আ.লীগের সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, কুমিল্লা উত্তর জেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রাজা মিয়া সওদাগর, উপজেলা আ.লীগের সহ-সভাপতি শাহ আলম শান্তি, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, বলরামপুর ইউপি চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহবায়ক নুর নবী, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুব লীগের আহবায়ক সাইফুল আলম মুরাদ, হোমনা উপজেলা আ.লীগের সদস্য মেজবা উদ্দিন মেজবা,তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়া,যুগ্ম-আহবায়ক কাজী কবির হোসেন সেন্টু, সদস্য মো.তোফায়েল হোসেন খান,গাজীপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি একে এম কামরুল হাসান তুষারসহ আরও অনেক।
মরহুম আতিকুর রহমান আতিক সরকারের জানাজার নামাজে বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লীদের ঢল নেমে পড়ে। মরহুম আতিকুর রহমান আতিক সরকারের জানাজার নামাজে ইমামতি করেন তাঁর ছোট ভাই নুরুল হুদা।মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। উল্লেখ্য, তিনি স্টোক করে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২৭ মার্চ সোমবার সকাল ৮ টা ১০ মিনিটে মৃত্যু বরন করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রী-সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।