বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
তারেক আহমদ::
১৪ ফেব্রুয়ারী ২০ ২২
৪:৫৪ পূর্বাহ্ণ

চিকিৎসক হতে চায় এইচএসসি'তে জিপিএ-৫ অর্জনকারী বালাগঞ্জের নাদিয়া
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ.এস.সি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে বালাগঞ্জের মেয়ে নাদিয়া সুলতানা তালুকদার। বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামের মহি উদ্দিন তালুকদারের মেয়ে নাদিয়া মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষায় অংশ নিয়ে এ ফলাফল অর্জন করে। এর আগে, ২০১৯ সালে নাদিয়া মুসলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে জিপিএ-৪.৮৭ পেয়ে উত্তীর্ণ হয়েছে। প্রতিক্রিয়ায় নাদিয়া সুলতানা তালুকদার বলেন, আমার এ ফলাফলে সবচেয়ে বেশি অবদান আমার শিক্ষক-শিক্ষিকা ও আমার মা-বাবার। তারা আমাকে সঠিক গাইড দিয়েছেন বলেই আমি ভালো ফলাফল করেছি। তাদের কাছে আমি বিশেষ ভাবে কৃতজ্ঞ। নাদিয়া পড়ালেখা করে সমাজসেবার ব্রত নিয়ে একজন চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। এজন্য নাদিয়ার এ পথচলায় সে সকলের কাছে দোয়া কামনা করেছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ