বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি::
১৪ অক্টোবর ২০ ২৩
৮:৫৪ অপরাহ্ণ

ঈদে মীলাদুন্নবী (স) উদযাপন উপলক্ষে জকিগঞ্জে তালামীযে ইসলামিয়ার পুরস্কার

পবিত্র ঈদে মীলাদুন্নবী উদযাপন উপলক্ষে জকিগঞ্জ সদর ইউনিয়ন তালামীয কর্তৃক সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার সকাল ১১টার সময় বাবুরবাজারস্থ গোল্ডেন একাডেমির হলরুমে অনুষ্ঠিত হয়।

ইউপি শাখার সহ-সভাপতি তাহের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাঈদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল মোঃ গাউসুল আলম।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট পূর্বজেলা শাখার অফিস সম্পাদক আবু সাঈদ আশিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর সহ সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, উপজেলা আল ইসলাহর সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, ইউনিয়ন আল ইসলাহর প্রচার সম্পাদক মাওলানা কবির আহমদ, উপজেলা তালামীযের সভপতি আলীম উদ্দীন, সাধারন সম্পাদক মোঃ ছাদিকুর রহমান, উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান ছাব্বির, সহ সাংগঠনিক সম্পাদক মো. খায়রুল ইসলাম, অর্থ সম্পাদক রিয়াদুর রহমান চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে ইউনিয়ন তালামীয কর্তৃত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ