বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি::
২৪ সেপ্টেম্বর ২০ ২২
৭:২০ অপরাহ্ণ

শাবির ২০১৯-২০ সেশনের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

শুক্রবার (২৩শে সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় হ্যান্ডবল মাঠে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল টুর্নামেন্টের উদ্বোধন করেন এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান (বিএমবি) বিভাগের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের সুচনা হয়।

টুর্নামেন্টের কনভেনর মাসুদ জানান, '২৮টি বিভাগের মধ্যে ২৬টি বিভাগ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। টুর্নামেন্টি নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্ট আয়োজন করার পিছনে আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের একে অপরের সাথে সম্পর্ক বৃদ্ধি করা এবং সুন্দর খেলা উপহার দেয়া। খেলাধুলা ব্যাচের ইউনিটি বাড়ায় এবং সবাইকে এক জায়গায় নিয়ে আসার উদ্দেশ্যে আমাদের এই আয়োজন।'

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ