শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
তিতাস( কুমিল্লা) প্রতিনিধি::
২০ ডিসেম্বর ২০ ২২
১০ :২৪ অপরাহ্ণ

তিতাসের কলাকান্দি ইউনিয়নের অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কুমিল্লার তিতাসের কলাকান্দি ইউনিয়নের অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মঙ্গলবার সকালে কলাকান্দি ইউনিয়নে অসহায় শীতার্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কম্বল বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির।

উপজেলার কলাকান্দি ইউপি চেয়ারম্যান মো.ইব্রাহিম সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসামৎ ফরিদা ইয়াসমিন, কলাকান্দি ইউনিয়ন পরিষদের সচিব কাজী মো.কামাল উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, কলাকান্দি ইউনিয়নের সদস্য মো.বাচ্চু মিয়া, মো.মজিবুর রহমান, মনছুর আলী,মো.কামাল হোসেন, মঙ্গল মিয়া সওদাগর, মো.জাকির হোসেন, ডালিম মিয়া, এস এম দুলাল মিয়াসহ সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ