জাতীয় ডেস্ক::
১০ :০ ২ অপরাহ্ণ
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এপ্রিলে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। আর জুলাইয়ে এ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সূত্র জানায়, সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতর গত বছরের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু করোনা মহামারির বাস্তবতায় নিয়োগ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ইতোমধ্যে অবসরজনিত কারণে আরও দশ হাজারেরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়ে পড়েছে। এতে করে বিদ্যালয়সমূহে শিক্ষক ঘাটতি দেখা দিয়েছে, যা পাঠদান কার্যক্রমকে ব্যাহত করেছে।
এ সমস্যা নিরসনকল্পে মন্ত্রণালয় পূর্বের বিজ্ঞপ্তি শূন্যপদ ও বিজ্ঞপ্তির পরের শূন্যপদ মিলিয়ে প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগে সিদ্ধান্ত নিয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব আমিনুল ইসলাম খান বলেন, প্রাথমিক শিক্ষা জাতির ভিত নির্মাণ করে। তাই সরকার মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সভায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিক আবু বকর সিদ্দিক, রুহুল আমিন ও মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
১৭নং ওয়ার্ড কৃষকদলের সম্মেলন অনুষ্ঠিত
কমলগঞ্জে ফলাফল বিপর্যয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়ে…
ব্যতিক্রমী আয়োজনে এডুলাইট ইসলামিক স্কুল’র শুভ উদ্বোধন
মজুরি বোর্ড গঠন আগামীকাল, শ্রমিকদের আন্দোলনে থাকার কোন…
কিশোরকণ্ঠ মেধাবৃত্তি সম্পন্ন
ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সম্পন্ন
জগন্নাথপুরে আলেম কর্তৃক সাংবাদিকের জমি দখলের পায়তারা, জনমনে…
স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে তিন দিনব্যাপী আর্ট এক্সিবিশন সম্পন্ন
সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২…
৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওসমানীনগর উপজেলা যুবদলের র্যালি
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা আহছান মিয়ার মৃ'ত্যুবার্ষিকী শুক্রবার
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ