রবিবার, মে ৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৩ মে ২০ ২৬
৫:১৮ অপরাহ্ণ

বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের ৭১ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের পরিচালনায় ও বাংলাদেশ স্কাউটস সিলেট রেলওয়ে জেলার ব্যবস্থাপনায়, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ে (শুক্রবার) ১ মে ২০২৬ অনুষ্ঠিত হয় ৭১তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স।

কোর্সে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান রাসেল মাহবুব। এ কোর্সের কোর্স লিডার মোঃ নাজমুল হক টিটু এ এল টি আঞ্চলিক উপ কমিশনার প্রোগ্রাম বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চল এতে সভাপতিত্ব করেন। ওরিয়েন্টেশন কোর্সে আরো। প্রশিক্ষক ছিলেন মো: আনিছুর রহমান সরকার এহিয়া প্রতিষ্ঠাতা সম্পাদক ও বর্তমান কমিশনার, বাংলাদেশ স্কাউটস সিলেট রেলওয়ে জেলা। আরো প্রশিক্ষক ছিলেন শামীম আহমদ সম্পাদক, বাংলাদেশ স্কাউটস সিলেট রেলওয়ে জেলা এবং উপস্থিত ছিলেন গ্রুপ স্কাউটার সভাপতি প্রতিনিধি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ।

উক্ত কোর্সে প্রশিক্ষণার্থী ছিলেন সিলেট রেলওয়ে জেলার বিভিন্ন গ্রুপের ৫০ জন অংশগ্রহণকারী। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠেয় কোর্সে বিভিন্ন উপদল ভিত্তিক স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশনের বিভিন্ন কর্মশালা। কোর্স অংশগ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে শেষ হয় উক্ত কোর্সের সমাপনী অনুষ্ঠান।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আনিছুর রহমান সরকার এহিয়া প্রতিষ্ঠাতা সম্পাদক ও বর্তমান কমিশনার, বাংলাদেশ স্কাউটস সিলেট রেলওয়ে জেলা অনুষ্টানে সভাপতিত্ব করেন এ কোর্সের কোর্স লিডার মো: নাজমুল হক টিটু এ এল টি আঞ্চলিক উপ কমিশনার প্রোগ্রাম বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চল বিভিন্ন উপদলের উপদল নেতারা অত্যন্ত চমৎকারভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেন এবং এতো সুন্দর একটি কোর্স সফল ও স্বার্থকভাবে উপস্থাপনার জন্য কোর্সের প্রশিক্ষক ও সিলেট রেলওয়ে জেলাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ